ডিএমপির অভিযানে ৪৯৯ জন গ্রেফতার, ৩৫ লাখ টাকার জালনোট উদ্ধার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮
ডিএমপির অভিযানে ৪৯৯ জন গ্রেফতার, ৩৫ লাখ টাকার জালনোট উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যের পাশাপাশি ৩৫ লাখ টাকার বাংলাদেশি জালনোট উদ্ধার করা হয়েছে।


ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তেজগাঁও বিভাগ থেকে সর্বোচ্চ ১০১ জন এবং মিরপুর বিভাগ থেকে ৯৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মতিঝিল বিভাগ থেকে ৮৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৯ জন, উত্তরা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন এবং রমনা বিভাগ থেকে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ ৩ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।


অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা এবং মাদক মাপার একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়।


এছাড়া উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৩৫ লাখ টাকার বাংলাদেশি জালনোট, পরিত্যক্ত ৫ রাউন্ড গুলির খোসা, ৩টি ধারালো ছোরা, একটি মোটরসাইকেল, ১১টি মোবাইল ফোন এবং ৪টি সিমকার্ড।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com