
মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি ও ভবন দখলের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি চাঁদ উদ্যান এলাকার একটি জমি ও ভবনের দিকে যায়। এ সময় তারা ভবনটিতে থাকা লোকজনের ওপর হামলা ও মারধর করে। পরে সেখানে ভাঙচুর ও লুটপাট চালায়।
ঘটনার পর ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, স্থানীয় কিছু রাজনৈতিক বখাটের সহায়তায় জমি ও ভবন দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে ভবনটি দখলের চেষ্টা করে এবং সেখানে থাকা লোকজনকে মারধর করে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]