ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১২
ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইনসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।


যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হল—সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজীনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি, কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা।


সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com