রাজধানীতে ঘরে পেট্রোল ঢেলে আগুন, একই পরিবারের দগ্ধ ৫
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০১
রাজধানীতে ঘরে পেট্রোল ঢেলে আগুন, একই পরিবারের দগ্ধ ৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক কলহের জেরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।


শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নিজেদের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।


দগ্ধরা হলেন—সিদ্দিক মেম্বার (৬০), তার ছেলে সৌদি প্রবাসী মো. ইমন (২৫), দুই ভাগ্নে মো. রাজিব (৩৫) ও মো. দুলু ওরফে আরিফ (৩৬) এবং ভাতিজি তানিয়া (১৭)। রাজিব ও দুলু পেশায় ইলেকট্রিশিয়ান। তানিয়া স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।


দগ্ধ সিদ্দিকের মেয়ে সুলতানা জানান, তিন দিন আগে ময়লা পানি ফেলা, ঝাড়ু দেওয়া ও চুলায় রান্না করা নিয়ে তার ছোট বোন সাথী ও মামাতো ভাবি সোনিয়ার মধ্যে ঝগড়া হয়।


শুক্রবার তার ভাই ইমন সৌদি আরব থেকে দেশে আসেন। ওই ঘটনার জেরে শনিবার বিকালে রাগের মাথায় ইমন ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে ইমনসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ, দুলুর ৮ শতাংশ এবং তানিয়ার ৬০ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com