বাড্ডায় বাসে আগুন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯
বাড্ডায় বাসে আগুন
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মিরপুর ১ ও ১১ নম্বরের পর এবার বাড্ডায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য বাড্ডা এ ঘটনা ঘটে।


এ দিন সন্ধ্যায় মধ্য বাড্ডায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে 'আলিফ এন্টারপ্রাইজ'-এর একটি স্টাফ বাসে এই আগুন লাগে।


বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল।


তিনি জানান, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ‘আলিফ এন্টারপ্রাইজ’ লেখা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com