
রাজধানীর পল্লবীতে এক সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের সদস্য আতিককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
একই অভিযানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানাকেও (৩৮) গ্রেফতার করেছে এসআরবি-৪।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আশিকের ছোট ভাই আতিককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৯ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
অপর অভিযানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।
নুরাঙ্গীর নাহিদ জানান, গ্রেফতার দুজনের বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে রাজধানীর পাইকপাড়া, মিরপুর-১ এলাকায় এসআরবি-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]