চাঁনখানপুলে মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯
চাঁনখানপুলে মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর চাঁনখানপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক চন্দ্র পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁনখারপুল এলাকার পি কে গাঙ্গুলি লেনের একটি ভবনের চার তলার একটি মেস থেকে অনিকের মরদেহটি উদ্ধার করা হয়।


অনিক চন্দ্র পাল নামের ওই তরুণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুরে।


তার পরিবার সিলেটের শিবগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় থাকে।


পুলিশ সূত্রে জানা যায়, মেসের ফ্যান ঝোলানোর রডের সঙ্গে কাপড় প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অনিককে।


পরে সহপাঠীরা পুলিশে খবর দেন ও দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেলে যাই।


সেখান থেকেই তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।


তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com