হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮
হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি পরিত্যক্ত শটগান উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ।


সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকায় ডাব্লিউ ব্রিজ ও রামপুরা ব্রিজের মাঝামাঝি সুইস গেটের সামনে লেক থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, হাতিরঝিল এলাকায় ডুবুরি হিসেবে কাজ করা সেলিম গাজী মানুষের হারানো মোবাইল ফোন খুঁজতে লেকে ডুব দেন। এ সময় তার হাতে একটি শটগান লাগে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শটগানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্রটি কালো রঙের। এর গায়ে ‘5HR165440’ ও ‘Made in Brazil’ লেখা রয়েছে। অস্ত্রটির পাশে ‘ST-12’ ও ‘BP-MTCL’ লেখা রয়েছে।


হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি সেলিম গাজীর সহায়তায় লেক থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে। পরে অস্ত্রটি থানার হেফাজতে নেয়া হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com