কিশোরীর বিচ্ছিন্ন হাত, মাথা, শরীরের পর খালে মিলল দুই পা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৯
কিশোরীর বিচ্ছিন্ন হাত, মাথা, শরীরের পর খালে মিলল দুই পা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর আদাবর থেকে উদ্ধার হওয়া কিশোরীর খণ্ডিত লাশের দুই পা পাওয়া গেছে আজ (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায়। এর আগে গতকাল শনিবার বিকেল ৫টায় আদাবর-১০ নম্বরের হাক্কারপাড় খাল থেকে কিশোরীর মৃতদেহের চারটি খণ্ড উদ্ধার করা হয়। এরপর খণ্ডিত দুই পায়ের সন্ধানে নামে পুলিশ। প্রায় ১৮ ঘণ্টার মাথায় একই খালে ভাসমান অবস্থায় পা দুটি পাওয়া যায়। নিহত কিশোরীর পরিচয় শনাক্ত করা যায়নি।


পুলিশ বলছে, মেয়েটির বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হতে পারে। তার আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে মিলিয়ে দেখা হয়। তবে তার এনআইডি না থাকায় আঙুলের ছাপের সঙ্গে মেলানোর মত কোনো তথ্য পাওয়া যায়নি। খণ্ডিত লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেছে। আসামি অজ্ঞাতনামা।


গতকাল শনিবার বিকেলে আদাবর-১০ নম্বরের হাক্কারপাড় খালে ভাসমান অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগের মধ্যে কিশোরীর মৃতদেহের চারটি টুকরো পাওয়া যায়। বিচ্ছিন্ন দুটি হাত, মাথা ও শরীরের অংশ ছিল তাতে।


আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আজ রবিবার বেলা ১১টায় একই খালে ভেসে আসা দুটি পা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মোহাম্মদপুরের দিক থেকে লাশের খণ্ডিত অংশ ভেসে এসেছে। তবে হত্যাকাণ্ডের কোনো সূত্র এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com