মাঘের শেষে কুয়াশার চাদরে মোড়ানো ঢাকার আকাশ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮
মাঘের শেষে কুয়াশার চাদরে মোড়ানো ঢাকার আকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রবাদে বলে মাঘের শীত বাঘের গায়েও লাগে। তবে এবার বাঘের গায়ে না লাগলেও হয়তো রাজধানীবাসীর গায়ে লাগেনি। কারণ ঢাকায় মাঘ মাসে তেমন শীত অনুভব হয়নি। তবে শেষ দিকে এসে ফের কিছুটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুয়াশার চাদরে মোড়ানো ছিল ঢাকা। সেইসঙ্গে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আর তাতেই অনুভূত হচ্ছে শীত।


এদিকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।


এ ছাড়া আগামী পাঁচদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com