মধ্যরাতে আগুনে পুড়ল বকশীবাজারে বিশেষ আদালত
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬
মধ্যরাতে আগুনে পুড়ল বকশীবাজারে বিশেষ আদালত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত আগুনে পুড়ে গেছে।


বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বুধবার দিবাগত রাতে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেয়া হয়। রাত ৩টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা আগুন নেভাতে পারেননি।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com