চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:২৯
চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবনার চাটমোহরে বালু বোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।


রবিবার (২৯ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যান চালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।


এই ঘটনায় আহত নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাটমোহর রেলবাজার (অমৃত কুন্ডা) হাটে যাওয়ার জন্য কৃষি পণ্য বোঝাই অটোভ্যানে রওনা দেন নজরুল ইসলামসহ অন্যরা। পথিমধ্যে ভাদড়া বাইপাস নামক স্থানে পৌঁছালে ব্যাটারি চালিত অটো ভ্যানের শ্যাপ ভেঙে গেলে পেছন থেকে আসা বালি বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট- (১৮-২০৪১) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যান জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com