পঞ্চগড় মুক্ত দিবসে বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:২৫
পঞ্চগড় মুক্ত দিবসে বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে জেলা পরিষদ-সংলগ্ন বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে জেলা পরিষদ-সংলগ্ন বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এতে জেলা প্রশাসক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় পঞ্চগড়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় এই বিজয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইদ এবং বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল। বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com