নাশকতা প্রতিরোধে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২৩:১২
নাশকতা প্রতিরোধে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।


চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com