
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে বক্সটিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন, বক্সের ভেতরে প্রবেশ করতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেল চলাচল স্বাভাবিক রয়েছে। একইদিন গভীর রাতে পৌর এলাকার কলেজ পাড়ায় বিকট শব্দ হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস জানান, দুর্বৃত্তরা দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা সেখানে ছুটে যান। তবে সেখানে আগুন দেখা না গেলেও পুড়া অবস্থা বোঝা যায়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]