
কুষ্টিয়ার কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাক ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামের এক যুবকনিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া সংলগ্নগাজী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা পূর্বপাড়া গ্রামের বদিরুল ইসলামের ছেলে।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান মাছ ব্যবসার কাজে কুষ্টিয়ার কুমারখালীতে গিয়েছিলেন। কাজ শেষে স্যালোইঞ্জিন চালিত আলগামন যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-০০৯৭) সাথে আলগামনটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। নিহত জিসান দুই মাস আগেই নিজউপজেলার করমদী গ্রামে বিয়ে করেছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাসজানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]