
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা মহানগরের সভাপতি বাহারের বাড়িতে আগে দুই বার অগ্নিসংযোগ করা হয়েছিল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর মুন্সেফ বাড়ি এলাকায় অবস্থিত বাড়িটিতে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানানো হয়।
ঘটনার কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী মিছিল নিয়ে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। সময় গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে একদল যুবক সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মুন্সেফবাড়ির বাসভবনের সামনে যান। সেখানে একই ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়ার পর বাড়ির নিচতলায় অবস্থিত বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে কার্যালয়ের সামনে রাখা কাগজ ও কাঠেও আগুন দেওয়া হয়।
বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন বলেন, গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছি আমরা।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, তালাবদ্ধ থাকায় ভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজ দিয়ে আগুন লাগিয়েছিল, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]