পঞ্চগড়ে ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা, বাড়ছে শীত
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭
পঞ্চগড়ে ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা, বাড়ছে শীত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

উত্তরের হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকা, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য ও সূর্যের আলো ভূপৃষ্ঠে কম পৌঁছানোর কারণে দিনভর ঠান্ডা অনুভূত হচ্ছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। কমে এসেছে দিনের দৃশ্যমানতাও।


আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।


আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বায়ুমণ্ডলের নিম্নস্তরে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি, আকাশ মেঘলা থাকা এবং বাতাসের স্থির অবস্থার কারণে এমন আবহাওয়া বিরাজ করছে। মেঘের কারণে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে মাটি তেমন উত্তপ্ত হচ্ছে না এবং দিনের বেশিরভাগ সময় ঠান্ডা অনুভূত হচ্ছে।


এ ছাড়া মৌসুমি বায়ুর সক্রিয় ও নিষ্ক্রিয় অবস্থার পরিবর্তনশীল আচরণও বর্তমান আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাওয়ায় বাতাসের তাপমাত্রা শিশিরাঙ্কের কাছাকাছি পৌঁছায়। এতে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। ফলে রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিংবা কুয়াশার মতো জলকণা পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।


এমন আবহাওয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে শীতের আমেজ বাড়তে শুরু করেছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com