ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত মালামাল ও ট্রাকসহ গ্রেফতার ২
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৮:৫২
ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত মালামাল ও ট্রাকসহ গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ চোরাচালানকৃত মালামাল ও ট্রাকসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।


শনিবার (১৪ নভেম্বর) মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গজারিয়া এলাকা হতে ১ টি ট্রাক গাড়ি আটক করে। ট্রাকটি তল্লাশী করে অবৈধ পন্থায়ম আনা ভারতীয় ২৬০ বস্তায় মোট ৭৮০০ কেজি জিরা উদ্ধারসহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. শাহনূর আলম, পিতা- মোহাম্মদ আলী, হেমু হাউদপাড়া,
জৈন্তাপুর, সিলেট এবং মো. সুরুজ মিয়া, পিতা- মো. ফুলসুর, আটভাগ (দক্ষিণ জামিরা), পুঠিয়া রাজশাহী।


এ সংক্রান্তে সদর মডেল থানায় একটি মামলা ‍রুজু করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com