
পাবনার ঈশ্বরদীতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত এক জামায়াতকর্মীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ নারী- পুরুষ অংশ নেন।
অভিযুক্ত মোবারক হোসেন (২৬) উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা গ্রামের ছামের হোসনের ছেলে।
মানববন্ধনের বক্তারা বলেন, অভিযুক্ত মোবারক হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে অভিযুক্ত যেন কোনোভাবেই রক্ষা না পায়- সে ব্যাপারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফারের দাবি জানান বক্তারা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে একটি লিচুবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মোবারক। এ সময় শিশুটির চিৎকার ও কান্নাকাটি করলে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনার তিনদিন পর শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় ধর্ষণচেষ্টা মামলা করেন।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]