আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে রক্তাত স্কুলছাত্র
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৬:৪৩
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে রক্তাত স্কুলছাত্র
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে পড়া এক স্কুলছাত্র ‘ঢিলের’ আঘাতে রক্তাত হয়েছে।


সোমবার (২ নভেম্বর) দুপুরে জিরানী এলাকায় আহত হওয়ার পর তাকে জিরানী বাজারের নাসিরউদ্দীন মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।


আহত ১০ বছরের নুরুজ্জামান সামি বিকেএসপি পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।


নাসিরউদ্দীন হাসপাতালের কর্মী বিথী আক্তার বলেন, “শিশুটির মাথায় পাটকেলের আঘাত লেগেছিল। কিছুটা রক্তক্ষরণ হয়েছে।


“এরপর আমাদের জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে গেছে অভিভাবকরা। সে এমনিতে ভালো আছে।”


শিশুটির কিছু রক্তাক্ত ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব পোস্টে বলা হয়, শিশুটি পুলিশের গুলিতে আহত হয়েছে।
তবে শিল্প পুলিশ বা আশুলিয়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে শিশু আহত হওয়ার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।


ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলোর শ্রমিকরা সোমবার বিক্ষোভ করেছেন।


বিক্ষোভ চলাকালে একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তারা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়।


বিক্ষোভ পরিস্থিতির মুখে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়া এলাকার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com