বোয়ালমারীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২০:৩৪
বোয়ালমারীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোজা মনি নামে ৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে তীব্র জ্বর, সর্দি-কাশিসহ হামের নানা উপসর্গ নিয়ে রোজা মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তার অবস্থার অবনতি ঘটে এবং সে মারা যায়। মৃত রোজামনি পার্শ্ববর্তী সালথা উপজেলার সাধুহাটি গ্রামের সৌদি আরব প্রবাসী অহিদ শেখের কন্যা সন্তান।


বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকায় হামের সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিনই এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসছেন। তবে অনেকেই সময়মতো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। রোজামনি এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যুর ঘটনা।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, হামের সংক্রমণ রোধে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও টিকাদানের ওপর জোর দেয়া হচ্ছে। তিনি উপজেলার সকল অভিভাবককে তাদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে কোনো শিশুর মধ্যে জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে দাগ বা র‍্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com