মাদারীপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২৩:৪০
মাদারীপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মাদারীপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও শিবচর উপজেলার পৃথক তিনটি স্থানে এসব ঘটনা ঘটে।


নিহতরা হলেন—শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাইমা (১), দত্তপাড়া ইউনিয়নের নাজমুল হোসেন (৬) এবং সদর উপজেলার কুলপদ্দি আনসার ক্যাম্প এলাকার সোহান সরদার (২৫)। সোহান মানসিক প্রতিবন্ধী ছিলেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার পর খেলাধুলা করছিল সাইমা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের ভেতরের বাথরুমে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com