
রাজবাড়ীর পাংশায় চোরাই বৈদ্যুতিক মিটারসহ বুদ্ধদেব প্রামণিক বিধান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বাবুপাড়া এলাকার বাসুদেব কুমার প্রামাণিক বাবলুর ছেলে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাবুপাড়া ইউনিয়নের একটি বাগান থেকে চুরি হওয়া বৈদ্যুতিক মিটারসহ তাকে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত ৩ টার দিকে উপজেলার বাবুপাড়া গ্রামের সবুজ কুমার বসাকের বসতবাড়িসহ তাঁর চাচা নিমাই চন্দ্র বসাক, প্রতিবেশী রানা বিশ্বাস নিখিল ও আশেপাশের বাড়ি থেকে অজ্ঞাতনামা চোর চক্র মোট ৫টি বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সবুজ কুমার বসাক (২৭) বাদী হয়ে ৫ সেপ্টেম্বর পাংশা থানায় একটি চুরি ও চোরাই মালামাল রাখার অপরাধে লিখিত এজাহার দায়ের করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বৈদ্যুতিক মিটার দায়ে একজন কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই চুরির সাথে আরও কেউ জড়িত আছে কি না তদন্ত চলছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]