কাজীকে ডেকে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়: যুবদল নেতা গ্রেফতার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৬:৩৯
কাজীকে ডেকে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়: যুবদল নেতা গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় রাজীব হোসেন অপু ও তার সহযোগী স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।তাদের কাছ থেকে চাঁদার দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে রাজীব হোসেন অপুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।


মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার কাটাখালী এলাকার বাসা থেকে বিয়ে পড়ানোর কথা বলে কাজী মো. হাবিবুর রহমানকে ডেকে নেওয়া হয়। পরে রাজীব হোসেন অপু, স্বপনসহ চার-পাঁচজন মোটরসাইকেলে করে তাকে মুক্তারপুর এলাকায় নিয়ে একটি কক্ষে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।


এ সময় তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে বাধ্য হয়ে মুন্সিগঞ্জ অগ্রণী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে অভিযুক্তদের দেওয়া হয়। টাকা পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করেছেন হাবিবুর রহমান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com