কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:৫৬
কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এনসিপির পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেএ কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।


সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা ছিল। প্রায় ঘণ্টাখানেক পর মিছিল না করেই ফিরে যান দলটির নেতা-কর্মীরা।


এর আগে বিকেল ৪টা থেকে পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে থাকে এনসিপির নেতাকর্মীরা। পরে তারা রাস্তায় বের হতে চাইলেবাধা দেয় পুলিশ। এসময় দলটির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।


দলটির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি সাংবাদিকদের বলেন, পুলিশ আমাদের রাস্তায় বের হতে দিচ্ছেনা। কার আদেশে এবং কেন সেটাও বলছে না।


কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের কাছে তথ্য আছে তারা পাবলিকলাইব্রেরি মাঠে বিক্ষোভ করবে। আইনশৃঙ্খলার অবনতির কারণে তাদের রাস্তা যেতে দেয়া সম্ভব হচ্ছে না।


বিক্ষোভ সমাবেশে এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখবাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় তাকে বহন করা গাড়ি ভাঙচুর করা হয় এবং তার দিকে ডিম নিক্ষেপেরও ঘটনা ঘটে। পরে পুলিশের সাহায্যে এলাকা ত্যাগ করেন তিনি। জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলার নেতৃত্ব দেন বলে এনসিপির নেতাদের অভিযোগ।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com