ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২১:৪৭
ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নৌপথে ভারতে পাচারকালে৯ হাজার ২৫০কেজি বিভিন্ন প্রকার সার উদ্ধার করেছে বিজিবি।


সোমবার (৫ অক্টোবর) দুপুর ১ টায় সীমান্তের ঠোটাপাড়াএলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উদ্ধার করা হয়।


কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদকামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুর ১ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)- এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ পুরাতন ঠোটারপাড়া এলাকায় পদ্মা নদীতে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় নৌপথে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেটসহ মোট ৯ হাজার ২৫০ কেজি সারউদ্ধার করা হয়।


সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযানভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জনিয়েছে বিজিবি ।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com