
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি এসএম কলেজে ডিজিটাল লেনদেন ব্যবস্থার অগ্রগতি ও একদেশ এক কিউআর লেনদেন বাস্তবায়নের লক্ষ্যে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় কলেজ হলরুমে অগ্রণী ব্যাংক পিএলসিসহ মোরেলগঞ্জ উপজেলার সকল ব্যাংকের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এসএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হায়দার আলী।
অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং অগ্রণী ব্যাংক পিএলসি মোরেলগঞ্জ উপজেলার ব্যবস্থাপক কাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ছবির আহম্মাদ আখন্দ ও শিক্ষক পরিষদের সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে বক্তারা, কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিরাপদ, স্মার্ট ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার নানাদিক তুলে ধরেন। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে এবং দ্রুত ও সহজে কেনাকাটা ও লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর ব্যবহারের গুরুত্ব সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]