নবীনগর, আখাউড়া ও কসবায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩২
নবীনগর, আখাউড়া ও কসবায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুমোদিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক নবীনগর, আখাউড়া ও কসবা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


রবিবার (৪ অক্টোবর) নবীনগর ও আখাউড়া ডাক বাংলোতে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের চেক হস্তান্তর করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।


এসময় নবীনগর ডাক বাংলোতে জেলা পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


অন্যদিকে, আখাউড়া ডাক বাংলোতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খুরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্টরা।


জেলা পরিষদ সূত্রে জানা যায়, নবীনগরে প্রায় ২০ লাখ ৮২ হাজার টাকা, কসবায় ১১ লাখ ৯০ হাজার টাকা এবং আখাউড়ায় ১৪ লাখ ৯৬ হাজার টাকার প্রথম কিস্তির চেক হস্তান্তর করা হয়েছে। তিন উপজেলায় মোট ৪৭ টি প্রকল্পে ৪৭ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


চেক হস্তান্তরের সময় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা না করার নির্দেশনা দেন তিনি।


প্রশাসক বলেন, এলাকার উন্নয়নে ভবিষ্যতেও জেলা পরিষদ মানুষের পাশে থাকবে এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।


এদিকে, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এবারই প্রথম তারা জেলা পরিষদ থেকে উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ পেয়েছেন। প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম নিজে উপস্থিত হয়ে চেক হস্তান্তর করায় তারা আনন্দিত ও উৎসাহিত হয়েছেন।


বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারা।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com