
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমানে চোরাচালানী মালামাল আটক করেছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে একটি কাভার্ড ভ্যান সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় সন্দেহ হলে তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহল দল কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী- ১৩,৩৫১ পিস এবং কাভার্ড ভ্যান-১ টি আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালসহ কাভার্ড ভ্যান এর সিজার মূল্য- ৮০ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোরাচালানী মালামাল আটক করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]