ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরীর ২১তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩
ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরীর ২১তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার ২১তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তি, দুঃস্থ পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনুদান প্রদান করা হয়।


শনিবার (৩ অক্টোবর) শহরের কাউতলী এলাকার স্বপ্নতরী কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল।


সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বরিশল ইউনিয়ন পরিষদের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়াকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।


স্বপ্নতরীর সহ-সভাপতি এস কে শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাহী তাহের উদ্দিন ভূঁইয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মফিজ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনসহ আরও অনেকে।


অনুষ্ঠানে বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে স্বপ্নতরীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তৌফিক ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা করেন।তিনি বলেন, তৌফিক ফাউন্ডেশন সমাজের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম যেগুলো বাস্তবায়িত হবে সেগুলো তুলে ধরেন। এর মাঝে অন্যতম রত্নাগর্ভা বাবা মা দের সম্মানিত করা।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com