মহেশপুরে নিজের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ২৩:৫৯
মহেশপুরে নিজের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন ফলের জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জিহাদ হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।


শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।


পুলিশ ও স্বজনরা জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আজ সকালে পরিবারের লোকজন জিহাদের খোঁজ শুরু করে। এক পর্যায়ে ভৈরবা গ্রামের একটি ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নিহতের স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে জিহাদের মরদেহ শনাক্ত করে।


নিহতের স্বজনরা জানান , ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com