সরাইলে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম
‌‘গ্রামের উন্নয়ন ছাড়া শহরের টেকসই উন্নয়ন সম্ভব নয়’
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ২৩:৪০
‌‘গ্রামের উন্নয়ন ছাড়া শহরের টেকসই উন্নয়ন সম্ভব নয়’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

“গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া শহরের টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামের প্রান্তিক মানুষের উন্নয়ন হলে তাদের সহযোগিতায় শহরের উন্নয়ন হবে। শহর এগিয়ে গেলে বিভাগ এগিয়ে যাবে, আর বিভাগ এগিয়ে গেলে এগিয়ে যাবে রাজধানী ও পুরো দেশ”—ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ এসব কথা বলেছেন।


শনিবার (৩ অক্টোবর) সকালে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সরাইল সদর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। ইউনিয়ন পরিষদ স্থানীয় মানুষের সমস্যা ও প্রয়োজন সবচেয়ে কাছ থেকে উপলব্ধি করে। আর জেলা পরিষদ বৃহত্তর পরিসরে স্থানীয় উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখে। তাই ইউনিয়ন পরিষদগুলোর সঙ্গে জেলা পরিষদের সমন্বয় আরও জোরদার করতে চাই।


তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একইভাবে জেলা পরিষদ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন ও স্থানীয় চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে।


জেলা পরিষদ প্রশাসক বলেন, “আমি চাই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হোক। গ্রামের মানুষ এগিয়ে গেলে তাদের সহযোগিতায় শহর এগিয়ে যাবে। শহর এগিয়ে গেলে বিভাগ এগিয়ে যাবে, আর বিভাগ এগিয়ে গেলে আমাদের রাজধানী ও পুরো দেশ এগিয়ে যাবে।”


জেলা পরিষদ প্রশাসকের সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে ৭ নম্বর সরাইল ইউনিয়ন পরিষদ হলরুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ বিটু, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াসহ সরাইল সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্য।


এর আগে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি শাহবাজপুর, শাহজাদাপুর, কালীকচ্ছ, নোয়াগাঁও, সরাইল সদর ও পানিশ্বর ইউনিয়ন পরিষদে গিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, জনসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।


মতবিনিময়কালে স্থানীয় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার কথা জেলা পরিষদ প্রশাসকের কাছে তুলে ধরেন। তিনি এসব বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার আশ্বাস দেন।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com