
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার এমন এক ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যা যুব সমাজের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে। তারা এক অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা শিল্পের ঐক্যতান: কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পতিত সরকার জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং সামনের দিকের অগ্রযাত্রার কোন চিন্তা না করে নিজেদেরকে লালন পালন করার এক অর্থনীতি চালু করে রেখেছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ- উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানেইন্টার্নশিপ, গবেষণা এবং বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
আর শিক্ষা ও শিল্পখাতের এই সংযোগের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানেরসুযোগও তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]