জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মোংলায় মানববন্ধন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৫
জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মোংলায় মানববন্ধন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে এ মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ। Global Week of Action-এর অংশ হিসেবে এ মানববন্ধনের কর্মসুচি পালন করা হয়।


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (UNGA 81) এবং COP-31 এর প্রাক্কালে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরা'র নেত্রী অসীমা মন্ডল, বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপার'র সংগঠক রেশমা খাতুন, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ'র মেহেদী হাসান প্রমূখ।


মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে পরিচ্ছন্ন, ন্যায়ভিত্তিক ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ভবিষ্যৎ সবুজ বাংলাদেশ বিনির্মানের আহ্বান জানান। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার দাবি জানান। সভাপতির বক্তব্যে ধরা'র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন বন্ধ করুন। জলবায়ু বিপর্যয় মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করুন। তিনি আরো বলেন আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিগত সময়ে কতিপয় ব্যবসায়ি, আমলা এবং রাজনীতিবিদ অলিগার্ক সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আর্থিক সেক্টরে লুটপাট ও চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো। জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। আমরা আশা করি দ্রুততম সময়ে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রকে রুখে দিয়ে সরকার সৌর শক্তিকে কাজে লাগিয়ে জ্বালানিতে বাংলাদেশকে স্বনির্ভর করবে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com