তালায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২০:০৮
তালায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।


নিহত শিশু মারিয়া ওই গ্রামের রিয়াজুল শেখের মেয়ে।


রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।


এলাকাবাসী জানান, সকালে বাড়ির পাশে খেলছিল মারিয়া। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে দেখতে পেয়ে উদ্ধার করেন। তবে ততক্ষণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিবার্তা/সেলিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com