
বাগেরহাটের মোরেলগঞ্জের একটি রাস্তার বেহাল দশায় শিক্ষার্থীসহ হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরকারিভাবে রাস্তাটি সংস্কার কিংবা নির্মাণে কোন উদ্যোগ গ্রহণ করেছ না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবগাছিয়া গ্রামের এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। ইট সলিংয়ের রাস্তা হলেও এখন আর ইট নেই। আছে শুধু খানা খন্দ। এ ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন ২০৭ নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪২নং বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯ নং উত্তর বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। প্রায়ই অনেক আসেন ভাইজান এ রাস্তায় চলাচলের সময় পা পিছলে পড়ে কর্দমাক্ত হয়, কাদা পানিতে ভিজে যায়। যার কারণে তাদেরকে পুনরায় বাড়ি ফিরে যেতে হয়। এলাকার শত শত জনসাধারণও একই ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে যানবাহনসহ জনসাধারণের চলাচলের উপায় থাকেনা। এ রাস্তা দিয়ে প্রতিদিন বলইবুনিয়া, বুরুজবাড়িয়া, শহীদ মার্কেট, পুটিখালী, জোকা, দৈবজ্ঞহাটি বাজারে যেতে প্রায় ১০টি গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে ২টি ভোট কেন্দ্রও রয়েছে। শিক্ষার্থী নাঈম ইসলাম, ইয়াসিন শেখ, জেরিন আক্তার, আয়শা সিদ্দিকা জানায়, ঝুঁকিপূর্ণতার কারেন বৃষ্টির সময় তাদের কাস বন্ধ রাখতে বাধ্য হয়। অতিরিক্ত বৃষ্টির সময় অভিভাবকরা তাদের শিশু সন্তানদের বিদ্যালয় পাঠাতে চাননা।
২০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মো. নাজমুল হক বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা প্রায়ই এই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় দুর্ঘটনায় শিকার হয়। তাছাড়া স্কুলে আসার পথে বই খাতা ভিজে চরম দুর্ভোগে পড়ে তারা। কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা নিতে যাওয়া দুষ্কর হয়ে পড়ে।
উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, এ রাস্তাটি দৈন্যদশা সম্পর্কে অবহিত আছেন। সরকারি বরাদ্দের প্রেক্ষিতে রাস্তার নির্মাণ কিংবা সংস্কার করা হবে।
গুরুত্ব বিবেচনায় এ রাস্তাটি কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]