
বাগেরহাটের মোরেলগঞ্জে ৬৯ নম্বর এসবি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী পারভীনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা নিয়ম বর্হিভূত ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসি।
শনিবার (২৯ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণীখালী এসবি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী পারভীন বাড়ির নিকটে দীর্ঘ ২০ বছর ধরে একই প্রতিষ্ঠানে চাকুরি করার সুবাধে একক খামখেয়ালী ও স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্ণীতি করে বিদ্যালয় পরিচালনা করছেন। অভিভাবকদের সাথে দুর্ব্যবহার জমিদাতাদের সাথে অবমুল্যায়ন, চারু কারু পরীক্ষায় শিক্ষার্থীদের নিকট থেকে ২০টাকা করে আদায়, কর্তৃপক্ষের কোন প্রকারের অনুমতি ছাড়াই প্রায় ১ লাখ টাকা মূল্যের প্রতিষ্ঠানের প্রাচীনতম তিনটি সিরিজ গাছ কেটে বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে যথাযথভাবে জমা প্রদান না করে আত্মস্বাৎতের করেছে।
এছাড়াও প্রাথমিক শিক্ষার মান্নোয়নে স্কুলের বাৎসরিকর স্লিপ বরাদ্দের টাকা নিজ ইচ্ছামাফিক খচর ভাউচার দেখানো হয়েছে। প্রধান শিক্ষক শিউলি পারভীন বিদ্যালয়ের অভিভাবকদের সাথে কোন মতামত না নিয়েই নিজের পছন্দের লোক দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে একটি তালিকা শিক্ষা অফিসে অনুমোদনের জন্য শিক্ষা অফিসে জমা দিয়েছেন। এতে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তারা মানববন্ধন থেকে প্রধান শিক্ষক শিউলি পারভীনের অপসারণ সহ ম্যানেজিং কমিটি পুনরায় সকল অভিভাবকদের মতামতের ভিত্তিতে গঠনের জোর দাবি জানান।
মানববন্ধনে অভিভাবক সদস্য সুমন হাওলাদার, মিনারা বেগম, শিল্পি খানম, রবিউল ইসলাম, জাকির হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গফফার খান, জমিদাতা নাসির খান, বিএনপি নেতা আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী পারভীন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, বিদ্যালয় ছুটির দিনে নিজেদেরকে অভিভাবক দাবি করে যারা মানববন্ধন করেছেন তারা কেউই এ বিদ্যালয়ের অভিভাবক নন। তাদের অভিযোগের কোন ভিত্তি নেই।
এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা বলেন, ৬৯নং এসবি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের একটি অভিযোগ পেয়েছি। উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনা মোতাবেক তদন্ত পূর্বক পূর্বের কমিটি বাতিল করার নির্দেশনা দেওয়া হয়েছিলো। পরবর্তীতে মাঝপথে স্যারের নির্দেশনায় তদন্তটি স্থাগিত রাখা হয়েছে।
তিনি বলেন, গাছ কাটার বিষয়ে পৃথক অভিযোগ এসেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা করা হবে বলে এ কর্মকর্তা জানান।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]