পদ্মা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫১
পদ্মা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীর পানিতে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম (১২) নামে এক শিশু নিখোঁজ হওয়ারপ্রায় ২০ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর ভাগজোত এলাকায় ওই শিশুর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে। পদ্মা নদীতে ডুবে নিহত শিশু মোস্তাকিম একই ইউনিয়নের সোনাতলা গ্রামের রতন জমাদারের ছেলে এবং সোনাতলা দারুস সুন্নাহ
ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ৭-৮ জন শিক্ষার্থী পদ্মা নদীর ভাগজোত ঘাটে ফুটবল খেলছিল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে মোস্তাকিম ও ইব্রাহিম তলিয়ে যায়। এ সময় স্থানীয়রাইব্রাহিমকে উদ্ধার করতে পারলেও মোস্তাকিম নদীতে নিখোঁজ রয়ে যায়।


ঘটনার পরপরই দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয় তাদের। পরে রাতে উদ্ধার অভিযানে যোগ দেয় খুলনা থেকে আসা ডুবুরি দল। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ শিশুর সন্ধান মেলাতে পারেনি তারা। পরে আজ শনিবার সকালে শিশুর মরদেহ ভেসে উঠে।


রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান,পদ্মা নদীর ভাগজোত ঘাট এলাকায় ডুবে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রের লাশ আজ সকালে ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেছে। পরে তার দাফন সম্পন্ন করা হয়েছে।


এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পদ্মা নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ আজ সকালে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুর দাফন সম্পন্ন করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com