
নড়াইলের কালিয়া উপজেলায় ২২ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক তার আপন খালাতো ভাই আমির মুনসী (৩৫)।
শুক্রবার (২৮আগস্ট) বিকালে ভুক্তভোগী তরুণীর বড় বোন কালিয়া থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ রাত ১০টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত আমীর মুনসীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার একটি গ্রামে আমির মুনসী তার আপন খালাতো বোন বাকপ্রতিবন্ধী তরুণী কে বাড়িতে একা থাকার সুযোগে জোর পূর্বক ধর্ষণ করেন। এর আগেও আমির ওই বাকপ্রতিবন্ধী কে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করেছে তার পরিবার।
ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে রাতে অভিযুক্ত আমির মুনসী কে আসামি করে ভুক্তভোগী তরুণীর বড় বোন কালিয়া থানায় বাদী হয়ে মামলা করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী শনিবার (২৯ আগস্ট) সকালে বলেন, আমির মুনসীর বিরদ্ধে থানায় ধর্ষণ মামলা হয়েছে। রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে আজ তাকে আদালতে পাঠানো হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]