
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে তুলি খাতুন তার স্বামী সেনাসদস্য সোহেলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তারা বাইপাস গ্যাসডিপো এলাকায় পৌঁছালে পাশের একটি সড়ক থেকে আসা রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
এ সময় মোটরসাইকেলসহ তারা সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তুলি খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত তার স্বামী সেনাসদস্য সোহেল।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে যশোর সিএম এইচে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহহত সোহেলের বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]