
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় দলের কর্মকাণ্ড ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় পিজন ক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পৌর বিএনপির সভাপতি এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুবকর বিশ্বাস, সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খোকন।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য একরামুল হক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশীদ সরদার, মোস্তফা সাঈদ রহমান, হারুন-অর রশীদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা টিপু প্রমূখ।
বক্তারা দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় কর্মকাণ্ডে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা দ্রুত সমাধানের দাবি জানান নেতারা।
সভায় নেতাকর্মীরা বলেন, দলের বৃহত্তর স্বার্থে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ আরও বাড়ানো প্রয়োজন। না হলে, ভবিষ্যতে তৃণমূল পর্যায়ে বিএনপিকে ভুলের মাশুল দিতে হবে। নেতারা সংগঠনকে শক্তিশালী করে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার স্মৃতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]