
বাগেরহাটের মোরেলগঞ্জে কয়লা ধুইতে গিয়ে খালে পরে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পরে শ্রমিক আউয়াল মাঝির (৪৮) মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) সকাল ৮টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সাভিসের ডুবুরিদল।
আউয়াল মাঝির মৃত্যুর সঠিক কারণ জানতে বেলা ১০টার দিকে থানা পুলিশ মরদেহ হেফাজতে নিয়ে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টির বুলু কর্মকারের দোকানের পিছন থেকে সে নিখোঁজ হয়েছিলো।
জানা গেছে, আউয়াল মাঝি ঘটনারদিন বিকেলে ওই দোকানের পিছনে দোকানের কয়লা ধোয়ার জন্য খালে নেমেছিলো। এরপরে আর তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে তার ব্যবহৃত কাপড়-চোপড় পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে মোরেলগঞ্জ ও খুলনার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আউয়াল মাঝির সন্ধান পেতে উদ্ধার অভিযান শুরু করেন।
মরদেহ পাওয়ার পরে আউয়াল মাঝির স্বজনেরা তার মৃত্যু রহস্যজনক বলে দাবি করায় পুলিশ মরদেহ হেফাজতে নেয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]