মোরেলগঞ্জে ফ্যামিলী কার্ড নিয়োগ নিয়ে মিথ্যাচারেরে বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৯:৫৫
মোরেলগঞ্জে ফ্যামিলী কার্ড নিয়োগ নিয়ে মিথ্যাচারেরে বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে ফ্যামিলী কার্ড তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে জামায়াত ইসলামী বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন সংবাদ বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপি।


মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবেআয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সভাপতি মো. শহিদুল হক বাবুল ও পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম এ অভিযোগ করেন।


পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম এক লিখিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামী সোমবার রাতে প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্সে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিমূলক মিথ্যাচার করেছেন।


তারা বলেছেন ফ্যামিলী কার্ড, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারিনিয়োগ প্রক্রিয়ায় দলের প্রভাবখাটিয়ে দলীয়করণ করে নিয়োগ দেওয়া হয়েছে যা আদৌ সত্ত্য নয় বলে দাবি করে তারা বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী মেধাভিত্তিক আবেদনকারিরাই নিয়োগ পেয়েছেন। সেখানে কোন প্রকার বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হস্তক্ষেপ ছিলোনা।


জামায়াত ইসলামী নেতৃবৃন্দ অপপ্রচার করছে বিএনপির বিরুদ্ধে। আমার মিথ্যা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, ফিরোজ শাহ তালুকদার, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, কৃষক দল নেতামশিউর রহমান শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com