মোরেলগঞ্জে নিরাপদ পানি সমস্যা সমাধানে নাগরিক সমাবেশ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:৫৬
মোরেলগঞ্জে নিরাপদ পানি সমস্যা সমাধানে নাগরিক সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

উপকূলবাসীর নিরাপদ পানি সমস্যা দ্রুত সমাধানে বাগেরহাটের মোরেলগঞ্জে পদযাত্রা ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৪ আগস্ট) সকালে জাগরনি চক্র ফাউন্ডেশনের আয়োজনে ও 'সৃজন' প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


এতে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ছয় শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।


এলাকাবাসীর দাবির সাথে একাতত্মতা প্রকাশ করে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল আলীম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবউল্লাহ।


পরে জলবায়ু পরিবর্তনে বিপদাপন্ন জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সমতা শক্তিশালীকরণ এবং নাগরিক সমাজের মতায়নের লক্ষ্যে নাগরিক সমাজ ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়।


উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আলীম।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবউল্লাহ'র সভাপতিত্বে ও জাগরণী ফাউন্ডেশন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, দলনেত্রী সুফিয়া বেগম ও ফাহিমা আক্তার বক্তব্য দেন।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com