
বাগেরহাটের শরণখোলায় রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এছাহাক মৃধা (৬০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বিধানসাগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) শরণখোলা উপজেলার বিধানসাগর গ্রামের ওই শিশুকে বাড়িতে রেখে তার মা-বাবা কাজে যান। এ সময় প্রতিবেশী এছাহাক মৃধা শিশুটিকে রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান।
সেখানে শিশুটির হাত-মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন এছাহাক। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেয় এছাহাক।
ভয়ে শিশুটি তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউকে জানায়নি। পরে শনিবার বিকেলে শারীরিক ব্যথায় কাতর হয়ে পড়লে সে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার কথা জানায়। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে শনিবার দিবাগত রাতে শরণখোলা থানা পুলিশ বিধানসাগর গ্রামের নিজ বাড়ি থেকে এছাহাক মৃধাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, শিশুটির মা সুমাইয়া বেগম বাদি হয়ে এছাহাক মৃধার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]