
যশোরের অভয়নগরে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দিবগত রাত ২টার সময় অভয়নগরের চলিশিয়া গ্রামের হালিমের মোড়ে জসীমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজোলার ধোপাদি মধ্যপাড়া এলাকার আলামিন শেখ (২৮), বুইকরা এলাকার বিল্লাল খাঁ (৩৬) ও ধোপাদি এলাকার জুয়েল গাজী (৩০)।
ডিবি পুলিশ জানায়, অভিযানকালে আসামিদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিবার্তা/ইয়ানূর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]