ময়মনসিংহে চিকিৎসককে মারধরের ঘটনায় তরুণী গ্রেফতার
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৫:৩৪
ময়মনসিংহে চিকিৎসককে মারধরের ঘটনায় তরুণী গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ময়মনসিংহ জিলাস্কুল মোড় এলাকার পশু চিকিৎসক আশিকুর রহমানকে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেজুতি নামের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (২৩ আগস্ট) নগরীর একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সেজুতি নগরের মাসকান্দা এলাকার হারুন অর রশিদের মেয়ে।


পুলিশ জানায়, নগরের জিলা স্কুল মোড় এলাকায় ‘ডক্টরস পেট কেয়ার’ নামের একটি চেম্বারে বসে নিয়মিত পশুর চিকিৎসার করতেন চিকিৎসক আশিকুর রহমান। গত ২২ আগস্ট রাতে ওই চেম্বরে গিয়ে আশিকুর রহমানকে মারধর করেন আফরিন রশিদ সেজুতি, ছাত্রদল নেতা তালহাজুর রহমানসহ আরও কয়েকজন। এ ঘটনা চেম্বারের সিসি ক্যামেরায় ধরা পড়ে।


ভিডিওতে দেখা যায়, সেজুতি প্রথমে আশিকুরকে জুতা দিয়ে মারধর করেন। পরে তালহাজুর রহমান আশিকুরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। এ সময় আশিকুর রহমান মারধর থামাতে চেষ্টা করলেও পাল্টা আঘাত করেননি।


এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিকেলে আশিকুর রহমান কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।


অভিযোগে বলা হয়, ৫ লাখ টাকা চাঁদার দাবিতে হামলাকারীরা অনেক দিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়-ভীতি দেখিয়ে আসছিল। গত ২১ আগস্ট তারা চেম্বারে ঢুকে মারধর করে।


মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ২২ আগস্ট রাতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তালহাজুর রহমানকে বহিষ্কার করা হয়। তালহাজুর ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।


এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি এ ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করেছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com