কলকাতায় নিহত সাংবাদিক কন্যার লেখাপড়ার দায়িত্ব নিলো এডুকেয়ার
মরদেহের অপেক্ষায় স্বজনরা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৭:৩৩
কলকাতায় নিহত সাংবাদিক কন্যার লেখাপড়ার দায়িত্ব নিলো এডুকেয়ার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় সাংবাদিক দম্পতিসহ ৪জনের মৃত্যুতে শোক জানিয়েছেন কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি আমির হামজা। মৃত্যুর সংবাদ পেয়ে বুধবার রাতে দেবাশীষ দত্তের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া বাসায় ছুটে যান তিনি। পরিবারের ৪ সদস্যের তাদের মৃত্যুতে গভীরশোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় এই সংসদ সদস্য।


তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।


এসময় তিনি বলেন, আমাদের সরকারি যতটুকু সহযোগিতা আছে তা করবো। এছাড়া তার একটি একটি ছোট্ট কন্যা রয়েছে তার লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে। আমরা জাতি ধর্মবর্ণ বুঝি না, আমরা আগে মানুষ ভাবি। আমাদেরকে আল্লাহ বের করেছেমানুষের কল্যানের জন্য। আমরা মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করছি।


এদিকে আজ বুহস্পতিবার (২০ আগস্ট) সকালে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের খোজখবর নিতে শহরের আড়ুয়াপাড়ার বাসায় যান এডুকেয়ার কতৃপক্ষ। সেখানে তারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত সাংবাদিক কন্যা মাহিমা দত্ত (৭) এর লেখাপড়ার দায়িত্ব নেয়ার কথা বলেন বেরসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার। মাহিমা দত্ত ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে পড়ে।


ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার একজন সাংবাদিকসহ একই পরিবারের চারজন নিহত হোন। বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা শেষে তারা মঙ্গলবার কলকাতায় ফিরেছিলেন। বুধবার কলকাতা থেকে তাদের দেশে ফেরার কথা ছিল। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রীআফসানা শারমিন মনীষা (২৫), ৩ বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হোন। নিহত সাংবাদিক পরিবার কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় বাবা মার সাথে থাকতেন। সাংবাদিকের শ্বাশুর থাকতেন শহরের থানাাপাড়া এলাকায়।


এদিকে নিহতদের মরদেহ এখনও কলকাতায় রয়েছে। তাদের ময়নাতদন্তসহ যাবতীয় কার্যাদি সম্পন্ন করে দেশে ফিরবে বলে পরিবার সূত্র জানিয়েছে। এদিকে নিহতদের মরদেহের অপেক্ষায়পরিবার ও স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ বাকরুদ্ধ অবস্থা লক্ষ্য করা গেছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com