কোটচাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৭:০২
কোটচাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে নিখোঁজের ৪ দিন পর মফিজুল ইসলাম (৪০) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মফিজুল ইসলাম ওই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।


স্থানীয়রা জানায়, মফিজুল ইসলাম ৪ দিন আগে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিল সে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুই’শ গজ দুরের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।


কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মফিজুল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিল বলে তার পরিবার দাবি করছে। সেই সাথে তিনি প্রতিবন্ধী ভাতা পেতেন।


ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com